শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

গোলাপগঞ্জে পৌর যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে দুর্নীতি, লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে সরকার পতনে যুবদল প্রস্তুত থাকতে হবে। গুলির মুখেও রাজপথে থাকবে যুবদল। এই আন্দোলনে জিয়ার সৈনিকেরা সরকারের পতন নিশ্চিত করে জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষ কিনতে পারছে না। এমন অবস্থায় যুবদল বসে থাকতে পারে না। সবাইকে রাজপথে নামতে হবে। যত দিন এই সরকারের পতন না হবে, তত দিন পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।
তিনি বুধবার (৩০ মার্চ) বিকেল ৪টায় গোলাপগঞ্জ পৌর যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আগামী ৫ দিনের মধ্যে পৌর যুবদলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে জেলা যুবদলের নিকট প্রেরণ করতে হবে।
গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্নার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, সরকারের ভয়াবহ দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে। কোন স্বৈরাচারী শাসক দেশে দু:শাসন চালু রেখে জনগণের রোষানল থেকে রেহাই পায়নি। দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জুর, লিটন আহমদ, মতিউর রহমান আফজল। বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা তারেক আহমদ।
অন্যান্যের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ, মো. শাহ আলম, কামাল আহমদ, রাসেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, শাহজাহান, আবুল কালাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফয়ছল আহমদ, ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, পৌর যুবদলের সদস্য শাকেল আহমদ, টিপু আহমদ, সানি আহমদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা জুনেদ আহমদ, ২নং ওয়ার্ডের টিপু সুলতান, হেলাল হোসেন, ৪নং ওয়ার্ডের এমরান আহমদ, ৫নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সুজন আহমদ, ৯নং ওয়ার্ডের শাকিল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain