শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের রমজান উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতবিশে^ রুপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সমাজের বিত্তবান ও সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের চারপাশে অনেক অভাবগ্রস্ত, গরিব, অসহায় মানুষ আছেন। যারা চক্ষুলজ্জায় বলতে পারেন না। প্রতিবেশি হিসেবে তাদের প্রতি খেয়াল রাখা আমাদের কর্তব্য। গৌছুল আলমের মতো সমাজের অন্য সকল মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে আমাদের কোনো দুস্থ মানুষ ক্ষুদার্থ থাকবেন না। গৌছুল আলম আমাদের গর্ব। তার এইসব ভালো কাজের কোনো প্রতিদান আমরা দিতে পারবো না। কিন্তু অভাবগ্রস্থদের সহযোগিতার প্রতিদান আল্লাহতাআলা দিবেন।

মো. গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে মাসব্যাপী রোজাদারদের জন্য আর্থিক সহযোগিতা, ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শনিবার (২ এপ্রিল) বিকালে ২নং ওয়ার্ডের দাড়িয়াপাড়ায় মো. গৌছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আল আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি উত্তম চৌধুরী, চিন্ময় চৌধুরী, কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার দাস ও দপ্তর সম্পাদক আব্দুল মালিক মুন্না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain