শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস-এডভোকেট জুবায়ের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। একটি মাস রমজান হলো পুরো বছরের প্রশিক্ষনের মাস। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। আর্ত-সামাজিক বৈষম্য দূরীকরণে মাহে রমজানে রয়েছে উত্তম শিক্ষা। রমজান থেকে শিক্ষা নিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি সোমবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ক্বারী আলাউদ্দিন প্রমূখ। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যান সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain