শিরোনাম :
মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল

সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল মৌলভীবাজার ছাত্রদলের সহ-সম্পাদক রুমেল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রুমেল আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত রুমেল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামে মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান সড়কের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে পুরাতন থানার সম্মুখে একটি প্রাইভেটকারের সাথে তার মোটরসাইকেল ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত খবর শুনেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain