শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য সকল বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারনে।

এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন, যার জন্য বাংলাদেশে প্রথমবারের মত এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বিগত সময়ে দেশের যে সকল কলকারখানাগুলো বন্ধ হয়েছিলো সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।বাংলাদেশ সংবাদ

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যানে সর্বাত্মক ভাবে তাদের পাশে রয়েছে।

তাছাড়া ঈদ যাত্রায় নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্থিতে বাড়িতে ফিরতে পেরেছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশী হয়েও প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করিয়ে টাকা চাচ্ছে, আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের পরিবারকেও এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতওে কাজ করছি। আগামী মাসেই বিশে গমণেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। চাহিদা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।

তিনি বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়, এদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।

সিলেটের শাহী ঈদগােতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঈদ জামাতের প্রস্তুতি পরদির্শনকালে প্রবাসীকল্যান মন্ত্রীর সাথে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো.সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।বাংলাদেশ সংবাদ

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain