শিরোনাম :
৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১০১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) বেলা ২ টার দিকে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)। তারা দুজন ভাঙাড়ি শ্রমিক।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সদর থেকে ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে একটি মিনি (ডিআই) ট্রাক (ঢাকা মেট্রো- ন- ১৭-২৯৪২) ভাড়া করে জাফলংগের উদ্দেশ্যে রওয়ানা দেন সোহলে ও রুহেল। বেলা ২টার দিকে জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক তাদের ডিআই ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain