শিরোনাম :
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঢাকা থেকে গ্রেফতার-বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, বাছিত হত্যা মামলার আসামিদের গ্রেফতারে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাড়াশি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের বারিধারা এলাকা হতে মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার টেংরা গ্রামের টিলাবাড়ীর মৃত নামর মিয়ার ছেলে। এর আগে গত ১৯ এপ্রিল রাতে মামলার ২নং আসামি তোরন মিয়ার ছেলে ফারুক মিয়াকে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে মো. লুৎফর রহমান বলেন, সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে গত ১৫ এপ্রিল রাতে টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বাছিত প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় ১৭ এপ্রিল বাছিতের বড় ভাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা দায়ের করেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সূ্ত্র: সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain