শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

ঢাকা থেকে গ্রেফতার-বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, বাছিত হত্যা মামলার আসামিদের গ্রেফতারে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাড়াশি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের বারিধারা এলাকা হতে মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার টেংরা গ্রামের টিলাবাড়ীর মৃত নামর মিয়ার ছেলে। এর আগে গত ১৯ এপ্রিল রাতে মামলার ২নং আসামি তোরন মিয়ার ছেলে ফারুক মিয়াকে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে মো. লুৎফর রহমান বলেন, সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে গত ১৫ এপ্রিল রাতে টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বাছিত প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় ১৭ এপ্রিল বাছিতের বড় ভাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা দায়ের করেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সূ্ত্র: সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain