শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটের ৪ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ঈদের ঠিক আগেআগে সিলেটের প্রায় ৪ হাজার গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। মঙ্গলবার এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই ঘরগুলো হস্তান্তর করবেন।

সিলেটর জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে সিলেট বিভাগে ৪ হাজার ৬৯ টি ঘর প্রদান করা হবে। এরমধ্যে সিলেট জেলায় ১৩ উপজেলায় ঘর পাবে ৮১৭টি পরিবার পাবে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ইতোমধ্যে ঘরগুলো হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

উপহারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে সোমবার বিকেকে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এতে তিনি আরও বলেন, সভার আয়োজন করে জেলা প্রশাসক জানান, এ ধাপে সিলেট জেলার বালাগঞ্জে ৪২, বিয়ানীবাজারে ১২০, বিশ্বনাথে ৩৩, কোম্পানীগঞ্জে ৩৩, ফেঞ্চুগঞ্জে ১২, গােলাপগঞ্জে ৫০, গােয়াইনঘাটে ২২৪, জৈন্তাপুরে ৮৭, কানাইঘাটে ৮৪, সিলেট সদরে ৬০, জকিগঞ্জে ৩৫, দক্ষিণ সুরমায় ২৭ ও ওসমানীনগরে ১০টি পরিবারকে ঘর দেওয়া হবে।

এগুলো ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করার ফলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে বেশ পরিবর্তন এসেছে। প্রতিটি ঘরে প্রায় ৬৯ টাকা ব্যয় বাড়ানো হয়েছে। ফলে কারণে ঘরগুলো আগের চাইতে মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে। কোন অভিযোগ থাকবে না।

মঙ্গলবার সকাল ১১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন বলে জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain