শিরোনাম :
সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নানা কর্মসূচি পালন অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ দেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান: বাণিজ্যমন্ত্রী মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকার শাহ সমিলের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- সাইদুর রহমান (২৪)। সে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশআলী ছেলে। ওপর যুবক গিরিজ পাল (১৯)। গিরিজ বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে শাহ সমিলের পাশে বড়চর হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কার্ভাড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গিরিজ পালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

এদিকে এমন আকস্মিক মৃত্যুর খবরে নিহত সাইদুর রহমানের পরিবারসহ পুরো জাইদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানা গেছে।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain