শিরোনাম :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি হলেন শাল্লার পঙ্কজ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পঙ্কজ তালুকদার । আজ মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এ পদ লাভ করেন।

হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের আওয়ামীলীগ পরিবারের সন্তান পঙ্কজ দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছেন তিনি। এ
বিষয়ে নবনির্বাচিত সহ সভাপতি পঙ্কজ তালুকদার বলেন , স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি। ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মুজিব আদর্শ বুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain