শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

শাহী ঈদগায় ঈদের প্রধান জামাত সাড়ে ৮ টায়

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা আড়াইটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, শাহী ঈদগাহ কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টদের সাথে নিয়ে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের জামাত আদায়ের লক্ষ্যে চলমান উন্নয়ন কাজের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, বিশ্ব স্বাস্থ্য মহামারির কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ শাহী ঈদগায় আদায় করতে পারিনি। তাই নগরবাসির মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। আমরা জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি।

সিসিক মেয়র বলেন, ঈদের আনুষ্ঠানিকতার অন্যতম ঈদ জামাত নির্বঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে শাহী ঈদগাহ এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

নগরবাসিকে যথা সময়ের মধ্যেই ঈদগাহ ময়দানে সুশৃংখলভাবে উপস্থিত হওয়ার আহবান জানান সিসিক মেয়র। পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে মানান অনুরোধ জানান তিনি।

এবার ঈদের জামাতে খুতবা ও ইমামতি করবেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারক্ব বর্ণভী-পীর সাবেহ বরুনা।

শাহী ঈদগাহর পরির্দশনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, শাহী ঈগগাহ কমিটির নেতৃবৃন্দ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain