শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ মে, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদ্যাপিত হলো। রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আজ (৮ মে) সকাল ১০:৩০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজন করা হয় কবি প্রণাম অনুষ্ঠানের। জেলা কালচারাল অফিসার সিলেট অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মাঙ্গলিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। এরপরপরই আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান, কবিতা এবং গানের সাথে নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, সুরের ভুবন, ললিত মঞ্জরী ও নৃত্যরথ দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক পরিবেশনায় ছিলেন সুদীপ্তা পাল শাঁওলী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain