শিরোনাম :
সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বর্তমান সরকার মাদকাশক্তি মুক্তবাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ-বিভাগীয় কমিশনার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ মে, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত ব্যাপক কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সহ বিভিন্ন স্থরের কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ কোন মাদক উৎপাদনশীল দেশ নয়, বাহিরের কয়েকটি দেশ থেকে এসব মাদক ছড়িয়ে পড়ে। তা প্রতিরোধ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুনির্দিষ্ট নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। তিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে নিরলভাবে কাজ করে যাচ্ছেন। মাদকের ভয়াবহতা একটি অসনী সংকেত। তাই মাদক প্রতিরোধে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলেই মাদক নিয়ন্ত্রণ অত্যান্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার মাদকাশক্তিমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মাদক ব্যবসায়ীরা নতুন নতুন প্রদ্ধতি অবলম্বন করে মাদক প্রাচার ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেদিকে লক্ষ রেখেই সবাইকে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তথ্য) মোহাম্মদ মাহফুজ আফজাল, সিলেটের সিভিল সার্জন ডা. এস.এম শাহরিয়ার, এস.এম.পির উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল কামাল ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain