শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

লন্ডনে একটি ভবনে লিফটে দেড় ঘন্টা আটকা পড়েন মেয়র আরিফ!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সফরকালে গত মঙ্গলবার তিনি পূর্ব লন্ডনে একটি ভবনে লিফটের মধ্যে প্রায় দেড় ঘন্টা আটকা পড়েন।

জানা গেছে, গত মঙ্গলবার বিকালে পূর্ব লন্ডনের এনটিভি অফিসে যান মেয়র আরিফ। তার সাথে আরও ৭ জন ছিলেন। ভবনের লিফট দিয়ে ওপরে ওঠার সময় হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে যায় সেটি।

আরিফসহ অন্যান্যরা তখন লিফটের মধ্যে আটকা পড়েন। প্রায় দেড় ঘন্টা তাদেরকে সেখানে আটকা থাকতে হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন।

লিফটে আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আরিফ। তবে এ ঘটনায় তিনি ‘ভীত হননি’ বলেও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain