শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

এডভোকেট জামিল আহমদের বড় ভাই’র মৃত্যুতে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন শোক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর ভারপাপ্ত সভাপতি মোঃ আক্কাস আলী ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ট্রেড ইউনিয়ন অন ও ট্রেড ইউনিয়ন ১ এর নেতৃবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুম ফারুক আহমদের নামাজের জানাজা ১১ মে বুধবার বাদ জোহর সিলেটে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁওয়ের রায়েরগাঁও জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত হওয়ায় মরহুমের ছোট ভাই এডভোকেট জামিল আহমদ রাজু কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain