শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সিলেটে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালী থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুইজনকে আটক করেছে।

এ তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।

জানা যায়, গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জনের তালিকা প্রকাশের প্রতিবাদে দুপুরে নগরে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশী বাধার সম্মুখীন হয়।

এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ দুজন আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

পুলিশের উপর আক্রমনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain