শিরোনাম :
শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল

সিলেটে সাদিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে হাফিজ সাদিকুর রহমান সাদিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড এবং একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রায়ে দন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডেরও নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতে গত ১৭ মে মঙ্গলবার বিচারপতি আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট পিপি নওশাদ আহমদ চৌধুরী।
এডিশনাল পিপি এডভোকেট জোবায়ের বখত জুবের গণমাধ্যমের মাধ্যমে খবরটি নিশ্চিত করে জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সৈয়দা রাখা বেগম, আলী হোসেন ও রেজওয়ান ওরফে রেদওয়ান। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন খালিকুজ্জামান লায়েক। সৈয়দা রাখা বেগম ও খালিকুজ্জামান লায়েক বর্তমানে পলাতক রয়েছেন।
তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়। মামলার বিবরণের বরাত দিয়ে তিনি জানান, সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকার সাদিকুর রহমান সাদিক ও সৈয়দা রাখা বেগম নগরীর কালীবাড়িস্থ পীর মঞ্জিলে বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। সে সময় দুই পরিবারের অমতে তাদের অবস্থান থাকায় দেখা দেয় পারিবারিক কলহ। এক পর্যায়ে সাদিকের পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নিতে অসম্মতি জানালে সৈয়দা রাখা বেগম তার সহযোগী সাজাপ্রাপ্ত অন্য আসামীদের নিয়ে এই হত্যাকান্ডটি ঘটান।
মালার বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী ও এডভোকেট কবির আহমদ বাবর।
মামলার বাদীপক্ষের কাওছার আলী তিনজন আসামীর মৃত্যুদন্ডাদেশ ও একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও চার আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের নির্দেশ প্রদান করার মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে মহামান্য আদালত এর প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain