শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান

ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবাছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ মে, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নৌকায় ধান বোঝাই করে ধান ভাঙাতে ছেলে অনুপ তালুকদারকে (১১) সাথে নিয়ে বাজারে যাচ্ছিলেন কার্তিক রঞ্জন তালুকদার। বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। কার্তিক তখন তার ছেলে অনুপকে বাঁচাতে তাকে উঁচু করে ধরে রেখে পাড়ের দিকে আসতে আসতে চিৎকার করতে থাকেন।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় লোকজনের নজরে আসলে তারা দ্রুত নৌকা নিয়ে ছুটে যান। তারা ছেলেটিকে উদ্ধার করতে পারলেও বাবা কার্তিক রঞ্জন রঞ্জন তালুকদারকে বাঁচাতে পারেননি। নিখোঁজ হয়ে যান কার্তিক। পরে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ মে) সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।

নিহত সেই পিতা জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের ক্ষীতিশ রঞ্জন তালুকদারের ছেলে কার্তিক রঞ্জন তালুকদার (৪৫)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বিকেল ৪টার দিকে পৌঁছে দিরাই থানার পুলিশ। পরে জাল দিয়ে পানির নিচ থেকে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain