শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট ছাত্রদলের মিছিলে হামলা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর নিন্দা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে ইমজা সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।

সোমবার (২৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় আজিজুল হোসেন আজিজ বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ছাত্রদল সভাপতির বিরুদ্ধে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে যাওয়া মাত্রই পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা চালায়। এসময় সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। নিন্দা বার্তায় তিনি বলেন, ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত এনেছে। রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain