শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সামনে এম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মে, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিকের বাড়ি মৌলভীবাজারে।

ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মারা যান। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে, হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, হাসপাতাল চত্বরের ভেতরে সবসময় বেসরকারি এম্বুলেন্স ভিড় করে থাকে। তাদের কারণে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়। এসব এম্বুলেন্সের অদক্ষ চালকরা হাসপাতাল চত্বরেও বেপরোয়া গতিতে গাড়ি চালায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ এম্বুলেন্সটি আটক করেছে। তবে তার চালক সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এদিকে ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, সজিব আহমদ এম্বুলেন্সটির চালকের সহকারি। সে চালকের অনুপস্থিতিতে এম্বুলেন্সটি চালাচ্ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain