শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গোয়াইনঘাটে সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় সিলেটের গোয়াইনঘাটের ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রেসক্লাব প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলীসহ জেলার নেতৃবৃন্দ।
এ সময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান,
দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, তোয়াকুল কলেজের প্রভাষক লোকমান হোসেন শিকদার, যুবলীগ নেতা আফাজ উদ্দিন, মামুন পারভেজ ও ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain