শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

বিজিবির জব্দকৃত ৩৯৫ কোটি ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন কর্তৃক জব্দকৃত প্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) বিজিবি কক্সবাজার রিজিয়ন কর্তৃক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এই মাদক ধ্বংস করা হয়। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ কর্তৃক বিগত ১ বছরের মালিকবিহীন আটককৃত ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৭৫২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেন্সিডিল, ২০৬ লিটার বাংলা মদ; ১৭ কেজি গাঁজা; ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট; ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যদমূহের আনুমানিক সিজারমূল্য ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা। এছাড়াও বিভিন্ন সময়ে আটককৃত ১ হাজার ৯৭৯ জন আসামীসহ ১ কোটি ২৪ লাখ ৪৩০ পিস ইয়াবা, ২৭ হাজার ৪৪৮ কেজি ক্রিস্টাল মেথ আইস; ১ হাজার ৩০৫ ক্যান বিভিন্ন প্রকার বিয়ার; ৯৮ বোতল বিভিন্ন প্রকার মদ; ১৩৭ বোতল ফেন্সিডিল; ৫ লাখ ৮৬ হাজার ৮০০ লিটার বাংলা মদ; ২২ হাজার ৯৯৫ কেজি গাঁজা; এবং ৩ হাজার ১৫০ কেজি আফিম মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত মাদকদ্রব্যসমূহের আনুমানিক সিজারমূল্য প্রায় ৫১০ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৫৭২ টাকা।

 

ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। আরও বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

এ সময় কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, জিওসি ১০ পদাতিক ডিভিশনসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain