শিরোনাম :
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪

গোয়াইনঘাটে নিখোঁজ আমির রশিদের লাশ ভেসে উঠল নদীতে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়া গাঙের পাড় এলাকায় পিয়াইন নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া আমির রশিদ (২১) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক সুনামগঞ্জ জেলার
জামালগঞ্জ উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নের মোঃ আবুল বাশার এর পুত্র।
আজ সোমবার (৩০মার্চ) সকালে নয়াঙ্গের পার এলাকায় তার মরদেহটি ভেসে উঠে।
নিহত যুবকের সঙ্গে থাকা নিকটতম আত্মীয় স্বজন ও থানা পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার রাত সাড়ে ৯টায় দিকে রাতের খাবার খেয়ে তার সাথে থাকা সহকর্মীদের সাথে ইঞ্জিনচালিত নৌকায় বসে গান গাইছিল। গানের তালে নাচতে গিয়ে হঠাৎ করে পা পিচলে নদীতে পড়ে যায় সে। অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করলে,থানার এ এসআই মশিউর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজের বিষয়টি অবহিত হন। গতকাল রবিবার খবর পেয়ে সিলেটের একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ যুবকে অনেক খুজা খুঁজি করেও তার কোন সন্ধান মেলাতে পাড়েনি । আজ সকাল সাড়ে ১১টার সময় আমির রশিদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম, নিখোঁজ আমির রশিদের লাশ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain