অনুসন্ধান ডেস্ক ::: পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেলসহ দুই সাংবাদিক আহত হওয়র ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নের্ত্ববৃন্দ।সাংবাদিকতা শিখুন
এক বিবৃতিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া, সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সহসভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহসাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ রিপনসহ প্রেসক্লাবের নের্ত্ববৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা যে নারকীয় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছেন তা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরপ। পেশাগত দায়িত্ব পালনকালে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় শুধু সাংবাদিকরা হতবাক হয়নি চরম উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ ধরনের ঘটনা পূনরাবৃত্তি না ঘটে।
বুধবার রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা সাংবাদিকদের উপর হামলা চালান। হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল গুরুতর আহত হন।