শিরোনাম :
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

ভারতে অনুপ্রবেশকালে খাসিয়াদের গুলিতে চার বাংলাদেশি আহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করায় ভারতীয় খাসিয়াদের গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০) ও তার ছোট ভাই ইমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫) ও ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।

বাংলাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, শোনেছি খাসিয়াদের গুলিতে চারজন আহত হয়েছেন। তবে তাদের পরিবার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেনি।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, ঝুমগাঁও সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হওয়ার খবর পেয়েছি।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেছেন, সোমবার সন্ধ্যার পর দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, গুলিবিদ্ধরা সন্ধ্যার পর সীমান্ত থেকে কাঠ আনতে গিয়েছিল। ঘটনাটির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain