শিরোনাম :
জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

সিলেটে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে গলায় ফাঁস দিয়ে নাজমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের নাইম উদ্দিনের স্ত্রী।

সোমবার (৩০ মে) বিকালে নাজমিন আক্তার বাড়ির বাথরুমের তোয়ালে রাখার স্টেন্ডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বাথরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় নাজমিন আক্তার তাদের বাথরুমের তোয়ালে রাখার হেংগারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি জানান, পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করে তাকে না পেয়ে বাথরুমের দরজা ভেঙে নাজমিনের ঝুলন্ত দেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে রাত ৮টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশের ময়না তদন্ত হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যব্স্থা গ্রহণ করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain