শিরোনাম :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

রাজবাড়ীতে ট্রাক, ইজিবাইক ও কারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, ইজিবাইক ও কারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও একজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

এই দুর্ঘটনায় তিন থেকে চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারের যাত্রী সঞ্জু সরকার বলেন, তাঁরা গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছানোর পর তাঁরা ইজিবাইকের পেছনে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তাঁদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ইজিবাইককে ধাক্কা দিয়ে ট্রাকটি ডান দিকে চলে আসায় তাঁদের গাড়িটি সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে তাঁর বোন আহত হয়েছেন।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain