শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

সিলেট ওসমানী বিমানবন্দরে থেকে আবারও স্বর্ণের চালান উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

আটক যাত্রীর নাম মঈনুল ইসলাম সাকিল। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমসের উপপরিচালক মো. আল আমিন।

তিনি জানান, ওই ব্যক্তির কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানা গেছে।

সকাল ৯টায় আবুধাবি থেকে ফ্লাইটটি ওসমানীতে অবতরণ করে। এসময় মঈনুল ইসলামের লাগেজ তল্লাশি করে অবৈধভাবে আনা স্বর্ন পাওয়া যায়।

কাস্টমসের উপপরিচালক মো. আল আমিন বলেন, মঈনুল স্বর্ন গলিয়ে নিয়ে এসেছেন। এবং ধরা না পড়ার জন্য স্বর্নের উপরে ইস্পাতের রং করেছেন। কিন্তু আমাদের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি।

মঈনুলকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে আল আমিন বলেন, তিনি কি উদ্দেশে এবং কোথা থকে স্বর্ণগুলো এনেছেন তা জানার চেষ্টা করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে।

এরআগে গত ২৭ মে ওসমানী বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আলী আহমদ নামের ওই যাত্রী নেবুলাইজার মেশিনের ভেতরে করে স্বর্নের ১১টি পাত নিয়ে এসেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain