শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

ভারতে বিশ্বনবী (সাঃ) এর অবমাননায় বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ সিলেটে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) বিশ্ব মুসলিমের কলিজার চেয়েও মূল্যবান। ভারতে রাষ্ট্রীয় মদদে ২ বিজেপি নেতা কর্তৃক বিশ্বনবী (সাঃ) ও মা আয়েশা (রাঃ) এর অবমাননা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এর পরিনতি ভালো হবেনা। সম্প্রতি ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা আমাদের প্রিয় নবী (সা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছে, যা যেকোনো সামান্যতম ঈমানের অধিকারী মুমিনকেও নাড়া না দিয়ে পারে না। মুমিনরা নিজের জীবনের চেয়েও মুহাম্মাদ (সা.) কে ভালোবাসে। বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে ভারতে রাষ্ট্রীয়ভাবে মুসলিম বিদ্বেষ ছড়ানো শুরু হয়েছে। সেখানের প্রতিনিয়ত মুসলমানদের উপর হামলা-মামলা ও নাগরিক অধিকার হরণের মহোৎসব চলছে। সম্প্রতি বিশ্বনবী (সাঃ) কে নিয়ে ২ বিজেপি নেতা-নেত্রীর আপত্তিকর মন্তব্য তাদের ধারাবাহিক ইসলাম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। অবিলম্বে জড়িত ২ নেতা-নেত্রীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে ভারতকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে হবে।
তিনি বুধবার নগরীতে সিলেট মহানগর জামায়াদের উদ্যোগে সম্প্রতি ভারতে বিশ^নবী (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে অবমাণনার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মশাহিদ আহমদ, এডভোকেট জামিল আহমদ রাজু, শফিকুল আলম মফিক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain