শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সিলেটসহ কয়েকটি অঞ্চলে ৪৫-৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (৯ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.।

শুক্রবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বুধবার বেলা ১১ টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে, ১০৪ মিলিমিটার।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain