শিরোনাম :
বিগত ৯ মাসে আওয়ামী লীগের একটা বাড়িতেও হামলা হয়নি, দাবি বিএনপির এমপি মালিকের সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, চোরাই সাইকেল উদ্ধার চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। গতকাল ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।

একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।

নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain