শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : ৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১২টার পর সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন।

তবে মামলায় ডিপোর মালিক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানকে আসামি করা হয়নি এবং তদন্তের স্বার্থে আসামিদের নাম জানায়নি পুলিশ।

আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম আমাদের সময়কে জানান, গতকাল রাতে বিএম ডিপোর ঘটনায় এমটি মামলা রুজু করেছে পুলিশ। মামলায় ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ কর্মকর্তাকে আসামী করা হয়েছে।

মালিকপক্ষকে আসামী না করার বিষয়ে তিনি বলেন, নীতিমালা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে তদন্তে মালিকপক্ষের গাফিলতি বা আইনের ব্যত্যয় প্রমাণিত হলে মালিকের নাম অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোর একটি কনটেইনারে আগুনের সূত্রপাত ঘটে। তার দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য ৯ জন এবং নিখোঁজ ৩ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain