শিরোনাম :
চট্টগ্রামের সাতকানিয়ায় পানিবন্দি লাখো মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী ‎পাহাড় ধসে বাবা-মা-সন্তানসহ সাতজনের মৃত্যু সিলেটে বন্যা ও টিলা ধসের শঙ্কা: প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক ২ মাধবপুরে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে আরও বেশ কিছু পরিবার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রাতঃরাশ, সিলেটের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড সুনামগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা-বাবা-তিনজন একসাথে মারা গেলেন

বানিয়াচংয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতে এক কিশোর ও এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম দুর্গাপুর ও দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার ছেলে রামিম মিয়া (১৬) ও পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আমির হোসেন তালুকদারের ছেলে উসমান তালুকদার (২৬)।

প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রামিম মিয়া বাড়ির পাশে কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে সে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে তাকে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় পৈলারকান্দি ইউনিয়নে বাড়ির পাশের হাওরে গরু চরানোর সময় পশ্চিম দুর্গাপুর গ্রামের উসমান তালুকদার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বজ্রপাতে দুজন নিহতের খবর পেয়েছেন তারা। সরকারি সহায়তা থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain