শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহপরানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: শহরতলীর শাহপরানে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ধনকান্দি গ্রামের নুর ইসলামের ছেলে মো. ইসমাইল আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাদিমপাড়া বাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় হযরত শাহপরান রহ. মাজারের ঈদগাহ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আহমেদুর রহমান মিলু মিয়ার সভাপতিত্বে ও মো. রমিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. আফছর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফকরুল ইসলাম দুলু, বিশিষ্ট মুরব্বি  হাজী ময়না মিয়া, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, ধনকান্দি গ্রামের বিশিষ্ট মুরব্বি ছাদিক মিয়া, পাঁচঘরি গ্রামের বিশিষ্ট মুরব্বি আমির আলী, শাহপরান উচ্চ বিদ্যালের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, নিপবন আ/এ বিশিষ্ট মুরব্বি ও সমাজ সেবক নুরুল হক চৌধুরী নুরু, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব গৌছ উদ্দিন পাখি মিয়া, লালখাঁটঙ্গি জামে মসজিদের মোতাওয়াল্লী আনছার মিয়া, মহিলা ইউপি সদস্য সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্য সিরাজ মিয়া, শাহপরান স্কুল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি কবির আহমদ লিটন,যুবলীগ নেতা বদরুল ইসলাম, তরুন সমাজ সেবক  জবরুল ইসলাম, শাহপরান বাজার কমিটি সাধারন সম্পাদক  আলী আহমদ  রুহেল চৌধুরী, ইউ পি সদস্য কবির আহমদ, শাহপরান মাজারের  খাদিম সৈয়দ আমাল শাহ, সমাজ সেবক দেলোয়ার হোসেন নাদিম,তরুণ  সমাজ সেবক সামাদ মিয়া,সমাজ সেবক সেলিম  মিয়া,সমাজ সেবক নাহিদ আকবর প্রমুখ।
বক্তারা বলেন, গত (৪ জুন) শনিবার শহরতলী শাহপরান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করে বহুবল এলাকার আরাফাত হোসেন লসকর আলী, মুজিবুর রহমান রুহিত, জামাল ওরফে কালা জামাল, মাজেদ আহমদ খান, ইয়াসিন আকরাম, হিরা মিয়া, বিধান, কাওছার আহমদ, মিজানুর রহমান রকিসহ কয়েকজন। এসময় ধনকান্দি গ্রামের নুর ইসলামের ছেলে মো. ইসমাইল ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা চালিয়ে তাকে আহত অবস্থায় ফেলে চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain