শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

জালালাবাদ ইমাম সমিতি সিলেট’র বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাশীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দলের কুটুক্তির প্রতিবাদে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জালালাবাদ ইমাম সমিতি।
বৃহস্পতিবার (৯ জুন) বাদ যোহর নগরীর কোর্ট পয়েন্টে জালালাবাদ ইমাম সমিতি সিলেট এর সভাপতি হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ জৈন্তাপুরী, সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা সালিম আহমদ সুলাইমান, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, সহ-প্রকাশনা সম্পাদক শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সহিদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মুনিব, দফতর সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, কতোয়ালি পুর্ব শাখা সভাপতি মাওলানা এহতেশামুল হক কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দীন আনছারী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল্লাহ মারজান, প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, কতোয়ালি পশ্চিম শাখা সদস্য সচিব মাওলানা আব্দুস সাত্তার, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মর্তুজা আলী, শাহপরান থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মিসবাহ, জালালাবাদ থানা সাধারণ মুফতী জামিল মাসরুর, সম্পাদক মাওলানা মুফতী মাহফুজ আহমদ, বিমান বন্দর থানা সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা এমরান আলম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে শুক্রবার প্রতিটি মসজিদে জুমাআর বয়ানে রাসুল সা. সম্পর্কে আলোচনা করা এবং ঐদিন নয়াসড়ক মদনী চত্ত্বরে কতোয়ালি থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, আম্বরখানা পয়েন্টে বিমান বন্দর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, মদিনা মার্কেটে জালালাবাদ থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, হুমায়ূন রশিদ চত্ত্বরে দক্ষিন সুরমা থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শাহপরান গেইটে শাহপরান থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল এর কর্মসূচী ঘোষনা করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানের কলিজায় আঘাত দিয়ে অতিতেও এ ধরনের দৃষ্টান্ত দেখিয়েছে বিজেপির নেতৃবৃন্দ। পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকতে মহানবীর অপমান সহ্য করতে পারে না কোন মুসলমান। বক্তারা বাংলাদেশ সরকার এহেন কর্মকান্ডে নিরবতা পালন করে মুসলমানের মনে আঘাত দিচ্ছেন উল্লেখ করে বলেন অবিলম্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহবান জানান। বক্তারা অবিলম্বে ভারতের ক্ষমতাশীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই কুলাঙ্গার নেতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain