শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

নগরীতে জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল শুক্রবার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতা নূপুর শর্মা এবং নাভিন কুমার জিন্দালের অশালীন বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (১০ জুন) বাদ জুমআ সিলেট নগরীর সিটি পয়েন্টে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর। গত বুধবার (৮ জুন) রাতে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা নুর আহমদ ক্বাসেমী, মাওলানা আহমদ, মাওলানা এখলাসুর রাহমান, মাওলানা হিফজুর রাহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আশরাফুদ্দীন চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা মাওলানা মাসুম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, ইমাম সমিতি ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মূজাহিদ, ১২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুনায়েম আহমদ, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুল হাসীব, ১৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুশ শহীদ, সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা আবিদ হাসান, ২৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা মুতাহির, ১৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুর রাহমান, ১৭ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মাওলানা খলীলুর রাহমান প্রমুখ।

সভায় আগামী শুক্রবারের বিক্ষোভ মিছিল-সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে মসজিদ থেকে মিছিল সহকারে যোগদানের আহবান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain