শিরোনাম :
প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেটের ২৫০ শয্যা হাসপাতালের অনুমোদন-সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ

মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইনের কাছে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাদমান হাসান স্মরণ (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে তার বন্ধু জলিল মিয়া (২৮) আহত হয়েছেন।

নিহত স্মরণ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ও মৃত সেবুল মিয়া’র ছেলে। খবর পেয়ে মাধবপুর থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মাধবপুর থানার এস.আই সামসুল আরেফিন জানান, সন্ধ্যা ৭টার দিকে উল্লেখিত এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক নং ট ২৪-৪১৪৯ এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাদমান হাসান স্মরণ (২৩) নিহত হন। এবং তার বন্ধু নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জলিল মিয়া গুরুত্বর আহত হন। আহত জলিল মিয়াকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain