শিরোনাম :
সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

মিছিলে মিছিলে উত্তাল সিলেট, ভারতীয় পণ্য বর্জনের ডাক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিভিন্ন সংগঠন ও মসজিদের মুসল্লীদের পক্ষ থেকে বের করা মিছিলে প্রকম্পিত ছিল সিলেটের রাজপথ। সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন বক্তারা।

 

শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন মুসল্লীরা। খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় নগরীর সিটি পয়েন্টে। এসময় সিটি পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক বিক্ষুব্ধ মুসল্লীতে কানায় কানায় ভরে যায়। পরে সেখানে মহানগর ইমাম সমিতির ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এছাড়া বক্তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক ও মহানবীকে নিয়ে কটুক্তির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে কয়েক হাজার মুসল্লীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও নগরীর মদিনামার্কেট, নয়াসড়কসহ বিভিন্ন স্থানেও পৃথক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain