শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

কমলগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত, আহত ২

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম গোবিন্দ মাঝি (২০)। তিনি রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।

অপরদিকে মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। আহদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করি রকারের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain