শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

গোয়াইনঘাটে বজ্রপাতে মাছ ধরার নৌকা থেকে ছিটকে পড়ে যুবক নিখোঁজ, আহত এক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে নৌকা যুগে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নৌকা থেকে ছিটকে পড়ে জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবকের বড় ভাই আব্দুল হাসিম (২০)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে শিয়ালা বিল এলাকায়। তারা দুইজন উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চলিতা বাড়ি গ্রামের মনফর আলীর ছেলে।স্থানীয়রা জানায়, সকালে দুই সহোদর আব্দুল হাসিম ও জাহাঙ্গীর আলম একসঙ্গে তাদের বাড়ির পাশে শিয়ালা বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে আকাশ থেকে বজ্রপাত হলে জাহাঙ্গীর আলম (১৫) মাছ ধরার নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে নিখোঁজ হয়। এবং তার বড় ভাই আব্দুল হাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন আহত আব্দুল হাসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর থেকে এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা মিলে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিখোঁজ জাহাঙ্গীর আলমের কোন সন্ধান মেলেনি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল জানান, আজ সকালে নিখোঁজ জাহাঙ্গীর আলম ও তার বড় ভাই আব্দুল হাসিম মাছ ধরতে বাড়ির পাশেই শিয়ালা বিলে মাছ ধরতে গেলে আচমকা আকাশ থেকে বজ্রপাতে নৌকা থেকে ছিটকে পড়ে জাহাঙ্গীর আলম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ জাহাঙ্গীর আলম এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain