শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সাবেক মেয়র কামরান স্মরণে সিলেট ফাউন্ডেশনের সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৪ জুন মঙ্গলবার দুপুরে নগরীর রিয়াজুল জান্নাহ মাদ্রাসার হল রুমে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এম রায়হান হুসেন, ক্বারী আবু বকর, শফি আহমদ, মাসুদ রানা, আলী হুসেন আনিস, সালমান, মুজাম্মিল, নওসাদ, জমসেদ, ইউসুফ, বুরহান, রশিদ, ইমরান প্রমুখ। অনুষ্ঠানে রিয়াজুল জান্নাহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশনের মহাসচিব খাইরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সিলেটবাসীর সুখে-দুঃখে দলমতের উর্ধ্বে উঠে পাশে থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আমৃত্যু কাজ করে গেছেন। দেশের উন্নয়ন, সমাজ ও মানুষের কল্যাণে তিনি নিঃস্বার্থে যে ভাবে ভূমিকা রেখেছেন তাঁর কর্মের সুফল হিসেবে জনতার কামরানকে সিলেটবাসী কখনো ভুলবে না।
বক্তারা বলেন, কর্মগুণে বদর উদ্দিন আহমদ কামরান আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর এ শূন্যতা সহজে পুরণ হবার নয়

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain