শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষের মতবিনিয়ময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদের মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) নগরীর জেলরোড়স্থ সিলমার্ট কমপ্লেক্সে জেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক বাংলা পোস্টের কমিউনিটি এডিটর সালেহ আহমদ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছায় আপ্লুত হন এবং জেলা প্রেসক্লাবের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাব দেশ ও প্রবাসে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বর্তমান কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক সুলতান সুমন, দপ্তর সম্পাদক এস.এম সুজন, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, কার্য নির্বাহী সদস্য মিঠু দাশ জয়, প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্য মুজিবুর রহমান ডালিম, পিংকু ধর, মোকলেছুর রহমান, জামিল আহমদ, মামুন হাসান, পল্লব ভট্টাচার্য্য, পল্লব ভট্টাচার্য্য, সাংবাদিক সুবর্ণা হামিদ।
উপস্থিত ছিলেন, আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী, মো. শাহ আলম চৌধুরী, মো. আলীম উদ্দিন, শাকিল জামান, কামরুল ইসলাম মাহি, ব্যবসায়ী জহির হোসেন তুহিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সিলেটের কৃষি উৎপাদনকারী প্রতিষ্ঠান আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ইমরান আহমেদের সৌজন্যে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, ইতিহাস ঐতিহ্য বিষয়ক মূল্যবান অনেক বই জেলা প্রেসক্লাবের পাঠাগারে বই হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain