শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

মহানবীকে কটুক্তির প্রতিবাদে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ভারতের বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অশালীন কটুক্তি করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেট মহানগর সংবাদপত্র, হকার্স সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুন) বৃহস্পতিবার সিলেট নগরীর পৌর বিপনী মার্কেটের সামনে সকালে এই মানববন্ধনে আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সংবাদপত্র, হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ , সহ সভাপতি হাসু, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সাংগঠনিক সম্পাদক মনির, দপ্তর সম্পাদক হারুন রশিদ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আব্দুল সালে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহ আলম, লিটন গাজী, খোকন গাজী, শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain