শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সিলেটে কাটা রাস্তায় সেতু বা কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ সব হাওর এলাকায় যেসব রাস্তা কাটা হয়েছে, সেখানে রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সিলেট বিভাগে বন্যার কারণে যেসব রাস্তা কাটা হয়েছে, সেখানে পুনরায় সড়ক না বানিয়ে, সেতু কিংবা কালভার্ট নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

‘কারণ বন্যার কারণে পানি চলাচলের বাধা সৃষ্টি হয়। এ জন্য বন্যাদুর্গত এলাকায় নতুন করে রাস্তা না করে সেতু করতে হবে।’

তিনি বলেন, ‘যেসব সড়ক ভেঙে গেছে সেখানেও সড়ক না করে কালভার্ট করতে হবে। হাওর এলাকায় নতুন করে আর কোনো রাস্তা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘রেলক্রসিং নয়, হবে ওভারপাস। সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।’

চলতি অর্থবছরে এটি ছিল ১৮তম একনেক সভা। সভায় ২ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন হয়।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৭৫ কোটি ৫৭ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন ৩৪১ কোটি ১৮ লাখ টাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain