শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

আশুলিয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে বামাসশিস সিলেটের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আশুলিয়ায় শিক্ষক হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি সিলেটের উদ্যোগে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৩ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে মানবন্ধনটি বৃহৎ প্রতিবাদসভায় রূপ নেয়।
এসময় বক্তারা হত্যাকারী জিহাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে বলেন, অশিক্ষিত-কুশিক্ষিত ম্যানেজিং কমিটির ক্ষমতার অপব্যবহারে আমাদের শেষ ভরসাস্থল মান-সম্মানও আমরা হারালাম। ক্ষমতার এমন অপপ্রয়োগকারী প্রশাসন কিংবা ম্যানেজিং কমিটি আমরা চাই না। নৈতিক ও মানবিক বাংলাদেশে আজ উল্টো চিত্র। সর্বক্ষেত্রে শিক্ষকেরা লাঞ্চনার শিকার। কুলাঙ্গার জিতু তার শিক্ষককে হত্যা করেছে, আগামীতে হয়তো সে তার বাবা মা-কে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না।

বামাসশিস সিলেটের সভাপতি ও দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. সমশের আলী’র সভাপতিত্বে এবং বামাসশিস সিলেটের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নেছার আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিন্দ্র কুমার দাস, বামাসশিস সিলেট মহানগরের সভাপতি ও রসময় মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ক.ম আব্দুজ জাহির, সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরী, সহসভাপতি ও দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাহহার, সহসভাপতি জহুরা আক্তার খানম, বামাসশিস সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম, আব্দুল গফুর ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, বামাসশিস সদর উপজেলার সভাপতি শিশির কান্ত দেবনাথ, বামাসশিস গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক মো. আব্দুল হামিদ, সদস্য সচিব মো. ফয়ছল আহমদ, সিলেট মহানগরের সাংগঠণিক সম্পাদক মো. ইউছপ মিয়া মিলন, মো. আব্দুর রউফ, মোছা. আমিনা বেগম, পিডিবি উচ্চ বিদ্যালয়ের মো. বদরুল ইসলাম, এমপিওভূক্ত অনলাইন পরিষদের কেন্দ্রিয় সহসভাপতি নুরুল আমিন হেলালী, প্রচার সম্পাদক মো. রাজু আহমদ, সাংগঠণিক সম্পাদক আশরাফুজ্জামান হানিফ, মফির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, জীবন কৃষ্ণ সরকার, রিমা খানম, পিয়া রায়, মোছা. নাজমিন বেগম, জাফর আলী, মো. কবির আহমদ, মো. ইকবাল হোসেন, মো. আব্দুল মতিন ও দ্বিপিকা রাণী দাস প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain