শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

বিয়ানীবাজার ও জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে উইমেন্স মেডিকেলের ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ধারাবাহিক ত্রাণ তৎপরতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে শনিবার সিলেটের বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় দিনভর বন্যাদূর্গত পরিবারের মাঝে মেডিকেলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে ত্রাণ বিতরণকাল উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ত্রাণ উপদেষ্টা কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী, মেডিকেলে প্যাথলিজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ডাঃ মাসুদুল আলম, সার্জারী বিভাগের ডাঃ ইশতিয়াক জামান সজীব, শিশু বিভাগের ডা: নিজাম আহমদ চৌধুরী। ত্রাণ বিতরণকালে সহযোগিতা করেন দুবাগ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হারুন রশীদ, নুরুল কিবরিয়া, শিব্বির আহমদ সোলেমান ও সেলিম আহমদ প্রমূখ।
জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম এ মতিন, মেডিকেলে প্যাথলিজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ডাঃ মাসুদুল আলম, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার প্রমূখ।
ত্রাণ বিতরণকালে তারা বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে গঠিত ২৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain