শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সুনামগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ে পুকুরে ঘাট বাঁধার বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত নাজিবুল (৪০) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার তকলিবুদ্দিনের ছেলে।

জানা যায়, আজ রবিবার সকাল ১১ টায় পুকুরে ঘাট বাঁধা নিয়ে এলাকার আপন চাচাতো ভাই নাজিমুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই পরিবারের পুরুষরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এটি পড়ে সংর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্রে এলোপাতাড়ি আঘাতে নাজিবুল নামে এই যুবক গুরুতর আহত হয়৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশের সুরতহাল করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain