শিরোনাম :
দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেটে বন্যার্তদের মাঝে মানবিক উপহার নিয়ে মানবতার সেবায় ইস্পাহানি গ্রুপ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে মানবিক উপহার নিয়ে মানবতার সেবায় ইস্পাহানি গ্রুপ এর সিলেটের একটি টিম বানভাসি মানুষের মাঝে গত ২১ জুন মঙ্গলবার (প্রথম দিন) শেখঘাট,কুয়ারপাড়, নবাবরোড, বেতবাজার এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কার্যক্রম শুরু করে তারই ধারাবাহিকতায়

রবিবার ২৬ জুন (দ্বিতীয় দিন) সুনামগঞ্জ (বিশম্ভরপুর)-এর বাহাদুরপুর, দুর্গাপুর, নওগাঁও, ফতেপুর, সাতগাঁও এবং বেইলী ,সোমবার ২৭ জুন (তৃতীয় দিন) সুনামগঞ্জ (দিরাই)-শাল্লার হাবিব পুর ইউনিয়নের ফয়েজ উল্লাহপুর গ্রাম,বুধবার ২৯ জুন (চতুর্থ দিন) সিলেট-জকিগঞ্জের মুমিনপুর এবং উত্তর ভাখরশাল গ্রাম, বৃহস্পতিবার ৩০ জুন(পঞ্চম দিন) সিলেট(ফেঞ্চুগঞ্জ) ৪ নং উত্তরকুশিয়ারা ইউনিয়নের কটালপুর এবং পাঠানচক গ্রাম, শুক্রবার ১ জুলাই (ষষ্ট দিন) সুনামগঞ্জ- হালুয়ারঘাট এবং মঙ্গলকাটা বাজার , রবিবার ৩ জুলাই (সপ্তম দিন) সিলেট (ফেঞ্চুগঞ্জ)- চাঁন্দপুর,ধনারামপুর এবং ডাইকের বাজার , সোমবার ৪ জুলাই (অষ্টম দিন) সিলেট (কোম্পানিগঞ্জ)- থানাবাজার আশেপাশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের মাঝে মানবিক উপহারসরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আঁট দিনের কার্যক্রমে বিভিন্ন সময়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতে মানবিক উপহার বিতরণ শুরু করা হয়।এতে এসময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক জনাব মোঃ আনিছুজ্জামান পাটোয়ারী, উৎফল বড়ুয়া, প্রীতম দাস, মোঃ হামিম, মোঃ নোমান খসরু, মোঃ তারেক, জাকির হোসেন এবং বিশম্ভরপুরের বিশিষ্ট ব্যবসায়ী রিমন তালুকদার প্রমুখ।
শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, জনাব চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনী(সহযোগী অধ্যাপক-শাবিপ্রবি),উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ পুলিশ দিরাই সার্কেল এর একটি নিরাপত্তা টিম।

জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুক্তার আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ফেঞ্চুগঞ্জের ৪ নং উত্তরকুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আহমদ জিলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজ।

কোম্পানিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ফয়সল আহমেদ, জনাব বিদ্যা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সর্বপুরি ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আনিছুজ্জামান পাটোয়ারী বলেন,ইস্পাহানি গ্রুপ মানবিক কার্যক্রমে নীরবে কাজ করে যায়, যা সব সময় প্রকাশ করা সম্ভবপর হয় না।ইস্পাহানি গ্রুপ সিলেটের যেকোন দূর্যোগে আর্ত-মানবতার সেবায় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। তিনি আরো বলেন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যাক্তিদের যেকোন দূর্যোগ পরিস্তিতিতে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য ইস্পাহানি গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain