শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জিল্লুর রহমান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি মো: জিল্লুর রহমান সিলেট ও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জিল্লুর রহমান বলেন, এবারও ভিন্ন পরিস্থিতিতে আমাদের পালন করতে হচ্ছে পবিত্র ঈদুল আযহা। করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে না উঠতেই, ভয়াল বন্যার কবলে পড়ি আমরা। বন্যার পানি কিছুটা নেমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের সঙ্গে এখন লড়ছে মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে যে সকল পরিবার স্বজনহারা হয়েছেন, তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

ঈদ শুভেচ্ছা বার্তায় জিল্লুর রহমান বলেন, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। এ বিবেচনায় সতর্কতামূলক অনেক ব‍্যবস্থা নিতে হচ্ছে। এর মধ‍্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেও সক্ষম হই। মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদুল আযহা পালন করার মধ‍্য দিয়ে মানবজাতির সকল সংকটের অবসান চাই মহান আল্লাহর কাছে।

করোনা থেকে চির মুক্তি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আল্লাহর কাছে শক্তি ভিক্ষা চাই সবাই। বিশ্বজুড়ে শংকার পরিবেশ কাটিয়ে শান্তি ও স্বস্তিতে বসবাসে তৌফিক দান করবেন মহান আল্লাহ্-বিশ্বাস রাখি। সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা এবং পশু কোরবানির মধ‍্য দিয়ে আমরা যেন মনের পশুত্বের কোরবানি দেই সেই দোয়া কামনা করি। ঈদ মোবারক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain